“একজন সীমান্ত আঁকলেন, আরেকজন দিগন্ত”
জিন্নাহ বনাম মওদূদী: ইতিহাস পাঠের ভুল ডাইকোটমি ও সভ্যতাগত স ত্য ১. ফ্রেমের ভুল এবং দুই ভিন্ন প্রশ্ন মওদূদী আর জিন্নাহরে মুখোমুখি দাঁড় করানোটা ইতিহাসের সবচেয়ে বড় ভুলপাঠগুলার একটা। যদি ধরে নেওয়া হয় তারা একই মাঠে খেলতেছিলেন, একই লক্ষ্য নিয়ে লড়তেছিলেন, একজন জিতছে, আরেকজন হারছে অথবা একজন নায়ক, আরেকজন ভিলেন—এভাবে ফ্রেমিং করাটাকে শুধু ইতিহাসের ভুল পাঠ নয়, বরং বুদ্ধিবৃত্তিক অসততা হিসেবেই দেখা দরকার। আসলে জিন্নাহ আর মওদূদী দুইজন দুই ধরনের প্রশ্নের উত্তর খুঁজতেছিলেন: জিন্নাহর সামনের প্রশ্ন: "ব্রিটিশরা চইলা গেলে ভারতীয় মুসলমানরা রাজনৈতিকভাবে টিকবে কেমনে?" মওদূদীর সামনের প্রশ্ন: "খেলাফত পতনের পর মুসলিম উম্মাহ সভ্যতাগতভাবে আবার দাঁড়াইবে কেমনে?" একজনের দৃষ্টি ছিল ভারতবর্ষ; আরেকজনের দৃষ্টি ছিল উম্মাহ। একজনের লড়াই ছিল Political Survival ( রাজনৈতিক টিকে থাকা )-এর জন্য; আরেকজনের লড়াই ছিল Civilizational Revival ( সভ্যতাগত পুনর্জাগরণ )-এর জন্য। একজনের প্রধান ইউনিট ছিল Nation; আরেকজনের প্রধান ইউনিট ছিল Ummah। জিন্নাহ ছিলেন Nation-State Builder, আর মওদূদী ছিলেন Civilizational Thinker। জি...